সর্বশেষ :
25 Oct 2026, Sun

পাঁচবিবিতে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২

পাঁচবিবিতে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবি, পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমৃদ্ধ কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এ সময় পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়। রবিবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভারতে পাচারের সময় মূর্তিগুলোসহ তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার কুসুম্বা ধুরইল গ্রামের মৃত জগা মাহাতের ছেলে সন্তোষ মাহাত (৩৫) এবং পূর্ব বালিঘাটা গ্রামের মৃত ধীরেন রায়ের ছেলে সুজন রায় (৩৪)।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের প্রেস ব্রিফিং সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে থানা-পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের উপস্থিতিতে উপজেলার ধুরইল এলাকায় যৌথ অভিযান চালায়। এ সময় মূর্তিগুলোসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।

উদ্ধার করা কষ্টিপাথরের একটি খণ্ডের ওজন ৪২ দশমিক ৭ কেজি এবং অপরটির ওজন ৩৭ দশমিক ৬ কেজি। সব মিলিয়ে তিনটি খণ্ডের মোট ওজন ৮৯ কেজি ১০০ গ্রাম। উদ্ধার করা কষ্টিপাথরের মূর্তিগুলোর আনুমানিক বাজারমূল্য ৮৯ লাখ ১০ হাজার টাকা।

উদ্ধার করা প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমৃদ্ধ কষ্টিপাথরের মূর্তিগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার জাদুঘর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *