মো. রাশেদুল ইসলাম (নাটোর): ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর আয়োজনে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর ব্যাডমিন্টন মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন, নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রিফা রাওনাক রিতু, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং জিটিভি নাটোর প্রতিনিধি ও ইউনিক প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুল ইসলাম।
টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় ডিএনসি একাদশ, সচ্ছ-সিয়াম একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন।

