সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে তারুণ্যের উৎসব-২৫ অনুষ্ঠিত

পাঁচবিবিতে তারুণ্যের উৎসব-২৫ অনুষ্ঠিত

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): পাঁচবিবিতে তারুণ্যের উৎসব-২৫ উপলক্ষে উপজেলা দিবস ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার সীমান্তবর্তী ধরঞ্জী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, ম্যারাথন ও সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। সমাজে বিশেষ অবদান রাখায় উপজেলার ১৫ জন গুণী ব্যক্তিকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

জাকস ফাউন্ডেশনের আয়োজনে তারুণ্যের উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপ-নির্বাহী পরিচালক মো. আবুল বাশার।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাকস ফাউন্ডেশনের পরিচালক মো. রফিকুল ইসলাম বাদশা, সহকারী পরিচালক মো. সামসুল আলম, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম চৌধুরী, জাকসের উপজেলা সমন্বয়কারী শ্রী গঙ্গেশ চন্দ্র রায় এবং সহকারী সমন্বয়কারী মো. মুনসুর আলী।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *