সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহার উপজেলায় চায়না দুয়ারি জাল তৈরির কারখানায় অভিযান

দোহার উপজেলায় চায়না দুয়ারি জাল তৈরির কারখানায় অভিযান

দোহার (ঢাকা): ঢাকা জেলার দোহার উপজেলায় অবৈধ চায়না দুয়ারি জাল প্রস্তুতকারক কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দোহার উপজেলা এলাকায় জেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে মোট ৪টি চায়না দুয়ারি তৈরি কারখানায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ৬৮ বস্তায় মোট ৬৮০ পিস চায়না দুয়ারি জাল জব্দ করে তা ধ্বংস করা হয়। এছাড়া জব্দকৃত উপকরণ নিলামের মাধ্যমে বিক্রি করে ১০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন মো. নজরুল ইসলাম- সহকারী প্রকল্প পরিচালক, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প; মো. রফিকুল ইসলাম- সহকারী মৎস্য কর্মকর্তা, দোহার, ঢাকা এবং বাংলাদেশ কোস্ট গার্ড-এর মাওয়া জোনের সদস্যরা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *