নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের বলদখাল বিলে অবৈধভাবে স্ক্যাভেটর (ভেকু) ব্যবহার করে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৩টি ব্যাটারি ও ভেকুর বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয় এবং ২টি ভেকু বিনষ্ট করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ফরহাদ আহমেদ-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ঘটনাস্থলে কাউকে পাওয়া না যাওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল থেকে ৩টি ব্যাটারি এবং ভেকুর বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধ কাজে ব্যবহৃত ২টি ভেকু বিনষ্ট করা হয়।
এ অভিযানে আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে মাটি কাটা ও পুকুর খনন রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রশাসন অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।

