সর্বশেষ :
19 Oct 2026, Mon

নাটোরে ফার্নিচার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

নাটোরে ফার্নিচার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় শফিকুল ইসলাম (৪৫) নামে এক ফার্নিচার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি মৃত কাশেম আলীর ছেলে।

মঙ্গলবার (২ জুন) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ডাঙ্গাপাড়ায় তার বোন মছিরনের বাড়ির উঠানে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। পরিবারের সদস্যরা জানান, দরজা খুলে বাইরে বের হয়ে উঠানে শফিকুল ইসলামের নিথর দেহ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হয়।

নিহতের ছেলে রুবেল জানান, সোমবার রাত ১১টার দিকে তিনি সর্বশেষ তার বাবাকে দেখেছিলেন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তিনি আরও দাবি করেন, জমিজমা সংক্রান্ত বিষয়ে তার বাবার সঙ্গে ফুফুদের কিছুদিন ধরে বিরোধ চলছিল।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *