নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে নবাবগঞ্জ প্রেসক্লাবে কেক কেটে এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়। এর মধ্যে ছিল বার্ষিক ম্যাগাজিন ‘ত্রি-পত্র’ উন্মোচন, এ.এল.টি (Assistant Leader Trainer) হিসেবে নিয়োগ পাওয়া স্কাউটারদের সংবর্ধনা এবং ১৫০ মিটার পায়ে হেঁটে পরিভ্রমণ ব্যাজ অর্জনকারী রোভারদের সম্মাননা প্রদান।
মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি মো. রাজু ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস্ ঢাকা অঞ্চলের এ.এল.টি বাবু রনজিৎ কুমার রায়।
এছাড়াও অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য মো. মামুন বাওয়ালী, সাবেক আর.এস.এল (Rover Scout Leader) ও সাংবাদিক আল আমিন হোসাইন, আর.এস.এল আসিফ আকাশ রবার্ট, স্কাউট লিডার আউলাদ হোসেন, মো. শাকিল আহম্মেদ, রাকিব ভূইয়াসহ মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি স্কাউট সদস্যদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

