সর্বশেষ :
20 Oct 2026, Tue

দোহারে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

দোহারে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মিঠু শরিফ (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার ইউছুফপুর কাটাখালী ব্রীজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মিঠু শরিফ তাঁর আরটিআর মডেলের মোটরসাইকেলটি নিয়ে যাচ্ছিলেন। ইউসুফপুর-কাটাখালী ব্রীজ সংলগ্ন এলাকায় বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কের পাশের একটি বিদ্যুৎ এর খুঁটির সাথে সজোরে ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত মিঠু শরিফ দোহার পৌরসভার ৮নং ওয়ার্ডের সুজাহার বেপারীর ছেলে এবং সাবেক কমিশনার জাহিদ বেপারীর আপন মামাতো ভাই। তিনি এক কন্যা সন্তানের জনক ছিলেন।

এই আকস্মিক দুর্ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *