সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে পিসওয়ে হিউম্যান রাইটস্ সোসাইটির উপজেলা কমিটির পরিচিতি সভা

দোহার পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটির উপজেলা কমিটির পরিচিতি সভা

দোহার (ঢাকা): মানবাধিকার মানুষের সাংবিধানিক অধিকার, যা অ-হস্তন্তরযোগ্য ও অলংঘনীয়। শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক অধিকার সহ একজন ব্যক্তির মর্যাদা ও সম্মান রক্ষার্থে কাজ করে যাচ্ছে পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটি। বাংলাদেশ সরকার অনুমোদিত এই সংস্থাটি ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশ ও দেশের বাইরে মানুষের সেবায় সাংগঠনিকভাবে কাজ করছে।

মানবাধিকার রক্ষা এবং অন্যায়ের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা করার অঙ্গীকারে সংগঠনটি মানুষের সেবার উদ্দেশ্যে আরও বেশি প্রচার ও প্রসারের লক্ষ্যে সম্প্রতি ঢাকার দোহার-নবাবগঞ্জ উপজেলা নব-গঠিত কমিটির পরিচিতি সভা ও উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার বেগম আয়েশা শপিং কমপ্লেক্স এর ২য় তলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটি কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উদ্বোধক ছিলেন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. জিন্নাতুল ইসলাম জিন্নাহ ও প্রধান আলোচক ছিলেন মহা-সচিব মো. সাইদুল হক ।

পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটির দোহার-নবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাহবুবুর রহমান টিপু, মো. আতাউর রহমান সানী, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান সুমন, সহ-সভাপতি মো. আলমগীর হোসেন।

দোহার-নবাবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল হোসেন অন্তরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মো. সবুজ বেপারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শাহাদাত হোসেন, কোষাধ্যক্ষ মো. আমিনুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক সুইটি আক্তার, দপ্তর সম্পাদক আব্দুর রহমান, এবং কার্যকরী সদস্য আ. শাহীন প্রমুখ।

সোসাইটির লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে রয়েছে শারীরিক ও মানসিক অসমর্থ প্রতিবন্ধী, এতিম, দুস্থ, অসহায়, ক্ষুধার্ত, নির্যাতিত মানুষকে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা কার্যক্রমের আওতায় আনা, পুনর্বাসন, এবং বৃদ্ধাশ্রম পরিচালনা। এছাড়া ছিন্নমূল শিশু ও কিশোর অপরাধীদের কল্যাণে শিক্ষামূলক কার্যক্রম গ্রহণ ও পুনর্বাসনের মাধ্যমে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞান দান করা।

সংস্থাটি প্রাকৃতিক দুর্যোগ, মহামারী ও দুর্ঘটনায় পতিত জনগণের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ সহ দাতব্য স্কুল, হাসপাতাল, চিকিৎসালয়, চক্ষু শিবির, প্রাথমিক চিকিৎসা ও রক্তদান কর্মসূচির মতো সেবামূলক প্রতিষ্ঠান পরিচালনা করে। পেশাগত মানোন্নয়নের জন্য সেমিনার, সিম্পোজিয়াম আয়োজন এবং গবেষণা প্রকল্প গ্রহণ করে থাকে।

পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটি দেশের বেকারত্ব, দারিদ্র, সামাজিক অবক্ষয়, বাল্যবিবাহ, যৌতুক প্রথা বন্ধ, ইভটিজিং এবং নিরক্ষরতা দূরীকরণে কাজ করে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে নির্বাচন পর্যবেক্ষণ ও প্রতিবেদন তথ্যের মাধ্যমে সরকারকে সহযোগিতা এবং জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে মানবাধিকার সংস্থার সঙ্গে সমন্বয় সাধন করে থাকে। সংগঠনটি দেশের ও বিদেশের যেকোনো স্থানে সংগঠিত অপরাধ, সন্ত্রাস, দুর্নীতি, রাষ্ট্র বিরোধী ঘটনার তদন্ত যাচাই করতে সক্ষম।

সংগঠনের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে, ব্যক্তিগতভাবে প্রতিবাদ প্রতিরোধের পথে নানা বাধা আসায় সামাজিক ব্যক্তি ও সমাজকর্মী হিসেবে পরিচিতি লাভ করতে হলে যে কোনো সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে হবে। তাই মানবসেবার কাজে আগ্রহীদের বন্ধু-বান্ধবী সহ পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটির সঙ্গে যুক্ত হওয়ার জন্য উৎসাহ প্রদান করা হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *