সর্বশেষ :
19 Oct 2026, Mon

নবাবগঞ্জে পানিতে ডুবে দুই বছর বয়সী শিশুর মৃত্যু

নবাবগঞ্জে পানিতে ডুবে দুই বছর বয়সী শিশুর মৃত্যু

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পানিতে ডুবে মো. আব্দুল্লাহ (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালেঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ এলাকার মজনুর ছেলে।

জানা যায়, বুধবার সকালে শিশু আব্দুল্লাহ সবার অগোচরে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানাধীন বারুয়াখালী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুহাম্মদ জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *