দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুন অর রশিদ মাস্টারের হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত দুই আসামি শরিফ ও আল আমিনকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর, ২০২৫) বেলা ১১টার দিকে নয়াবাড়ি ইউনিয়নের বাসিন্দারা দোহার থানার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীরা এ সময় নানা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী এসে পরিস্থিতি শান্ত করেন। বিক্ষোভকারীরা কেবল হত্যাকাণ্ডে জড়িতদের নয়, বরং এই হত্যাকাণ্ডের মূল হোতাদেরও দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আসামিদের বিষয়ে প্রেস ব্রিফিং এ জানানো হবে। আপনারা ধৈর্য্য ধারন করে আমাদের আইনি কার্যক্রম চালিয়ে যেতে সহায়তা করুন।
উল্লেখ্য, গত ২ জুলাই সকালে নয়াবাড়ি এলাকায় পদ্মার পাড়ে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় বিএনপি নেতা হারুন মাস্টারকে।

