সর্বশেষ :
19 Oct 2026, Mon

নবাবগঞ্জে তেল-গ্যাস জমিয়ে শেষে ‘জরিমানার আগুনে’ পুড়লেন ব্যবসায়ী

নবাবগঞ্জে তেল-গ্যাস জমিয়ে শেষে ‘জরিমানার আগুনে’ পুড়লেন ব্যবসায়ী

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রির অভিযোগে আব্দুল জলিল নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৫ এপ্রিল) রাতে নবাবগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলরুবা ইসলাম। অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ রহমান।

আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ওই ব্যবসায়ীর কাছে অবৈধভাবে মজুদকৃত ১২০ লিটার ডিজেল ও ৩৬ লিটার অকটেন উদ্ধার করা হয়। এছাড়া নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি এবং অবৈধ মজুদের মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট তৈরির প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ডিজেল, অকটেন ও গ্যাস সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *