সর্বশেষ :
19 Oct 2026, Mon

জামিনে মুক্তি পেয়ে বাকস্বাধীনতার লড়াই চালানোর ঘোষণা দিলেন বিবি সাওদা

জামিনে মুক্তি পেয়ে বাকস্বাধীনতার লড়াই চালানোর ঘোষণা দিলেন বিবি সাওদা

ভোলা: জামিনে মুক্ত হওয়া ভোলার জামায়াত কর্মী বিবি সাওদা মঙ্গলবার বলেছেন, জুলাই শহীদের রক্ত কি এভাবেই বৃথা যাবে? আমরা রক্ত দিয়েছিলাম এজন্যই? বাকস্বাধীনতা যদি কেড়ে নেওয়া হয়, তাহলে বিপ্লব হলো কেন? তিনি আরও বলেন, আমরা বাকস্বাধীনতা নিয়ে বাঁচতে চাই। যদি তা হরণ করা হয়, দেশে আবার সেই গণবিপ্লব শুরু হবে।

সাওদা মঙ্গলবার ভোলা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে সাংবাদিকদের কাছে অনুভূতি ব্যক্ত করেন। এ সময় আদালত চত্বরে জামায়াতের হাজারো নারী কর্মী উপস্থিত ছিলেন।

বিবি সাওদার আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন জানান, ৫৪ ধারায় তার উপস্থিতি নিশ্চিত করা হয়। মামলাটি জামিনযোগ্য হওয়ায় সিনিয়র জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৌরভ রায় মিঠু তার নিঃশর্ত জামিন মঞ্জুর করেন।

জামায়াত জানিয়েছে, সাওদাকে ৫ এপ্রিল গভীর রাতে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় তিন বছরের বাকপ্রতিবন্ধী সন্তানের সামনে থেকে তাকে নিয়ে যাওয়া অমানবিক আচরণ বলেও উল্লেখ করেছে দলটি। ভোলা জেলা জামায়াতে ইসলামীর নেতারা আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *