দোহার (ঢাকা): ধর্মীয় জ্ঞান বৃদ্ধি এবং নৈতিক চেতনা জাগানোর মহৎ উদ্দেশ্য নিয়ে সম্প্রতি ঢাকার দোহার উপজেলার নারিশা চৈতাবাতর যুব সমাজের প্রতিষ্ঠিত ইসলামিক লাইব্রেরিতে যুক্ত হলো মূল্যবান ২৭টি নতুন ইসলামিক বই। এলাকার পাঠকগোষ্ঠীর মধ্যে ইসলামি শিক্ষা ছড়িয়ে দিতে একজন ধর্মপ্রাণ ভাই এই বইগুলো অনুদান করেছেন।
সংযোজিত গুরুত্বপূর্ণ বইগুলো হলো:
| ক্রম | বইয়ের নাম |
| ১ | ইসলামে বৃক্ষরোপণ |
| ২ | ট্রান্সজেন্ডারদের প্রতি লানত |
| ৩ | সমাজ সংস্কারে নারী |
| ৪ | দাওয়াতি কাজে নারী |
| ৫ | শিশু-কিশোরদের মাঝে দীনের দাওয়াত |
| ৬ | মুমিন জীবনে ইসলামি আন্দোলন |
| ৭ | আনুগত্য, পরামর্শ, এহতেসাব |
| ৮ | পর্দা: নারীর সৌরভ |
| ৯ | নারীর সুন্দর জীবন |
| ১০ | যে পথে মহিলাদের মুক্তি |
| ১১ | এখনই সময় নিজেকে পরিবর্তন করার |
| ১২ | আল কুরআনুল কারিমের দোয়া সমূহ |
| ১৩ | শ্রমিকের মর্যাদা |
| ১৪ | গণসংযোগ কিভাবে করব |
| ১৫ | হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রজনী |
| ১৬ | আল্লাহর পথে দাওয়াত |
| ১৭ | দায়িত্বশীলদের গুণাবলি |
| ১৮ | জান্নাতে যাদের বাড়ি |
| ১৯ | জাহান্নাম থেকে পরিবারকে বাঁচাই |
| ২০ | বাইয়াতবদ্ধ জীবনযাপন |
| ২১ | গিবত থেকে বাঁচুন |
| ২২ | আল্লাহর পথে ব্যয় |
| ২৩ | বাইতুল মাল |
| ২৪ | বৈঠকের আদব |
| ২৫ | আরশের ছায়ায় |
| ২৬ | আত্মসমালোচনা কিভাবে করব |
| ২৭ | মুমিনের দুনিয়ার জীবন |
সবগুলো বই-ই ইসলামী দাওয়াত, উন্নত চরিত্র গঠন ও সমাজ সংস্কার বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনায় সমৃদ্ধ। লাইব্রেরিতে এসে পাঠকরা নিয়মিতভাবে বই পাঠ করতে এবং বাসায় নিয়ে পড়ার জন্য ধার নিতে পারবেন।
চৈতাবাতর যুব সমাজের লক্ষ্য হলো, তরুণ সমাজ ইসলাম সম্পর্কে গভীরভাবে অবগত হবে এবং সেই জ্ঞানকে নিজেদের ব্যক্তিগত ও সমাজ জীবনে বাস্তবায়ন করবে। এই উদ্দেশ্যকে সামনে রেখেই লাইব্রেরিটি নিয়মিতভাবে সমৃদ্ধ করা হচ্ছে। লাইব্রেরির এই মহৎ উদ্যোগ ইতিমধ্যেই এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
ধর্মপ্রাণ ভাইয়েরা যদি কেউ এই মহান উদ্যোগে পাশে থাকার ইচ্ছে পোষণ করেন, তাহলে বই অনুদান বা অন্য যেকোনো সহায়তার জন্য চৈতাবাতর যুব সমাজের সাথে যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

