দোহার (ঢাকা): পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন- এর পক্ষ থেকে দোহার উপজেলা টিমের নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তাদের বিনয়ী নেতৃত্ব এবং বিচক্ষণ দিকনির্দেশনায় দোহার তথা গোটা বাংলাদেশ পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত হবে বলে আশা প্রকাশ করে তারা।
বিডি ক্লিন – দোহারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন:
- আহমেদ রাকিব – উপ সমন্বয়ক, বিডি ক্লিন – দোহার।
- মোঃ আব্দুর রহিম (Md Abdur Rahim) – উপজেলা সমন্বয়ক, বিডি ক্লিন – দোহার।
- মনিরা আহমেদ (Monira Ahmed) – উপজেলা সহ-সমন্বয়ক, বিডি ক্লিন – দোহার।
- ইয়াসিন আরাফাত (Yeasin Arafat) – সমন্বয়ক, আইটি অ্যান্ড মিডিয়া, বিডি ক্লিন – দোহার।
- মোঃ সাগর চোকদার (মোঃ সাগর) – সমন্বয়ক, লজিস্টিক, বিডি ক্লিন – দোহার।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন টিমের সুদূরপ্রসারী সৃষ্টিশীল চিন্তা এবং সকল প্রতিবন্ধকতা অতিক্রমের অদম্য মনোবল বিডি ক্লিন-কে তার লক্ষ্যে পৌঁছে দিতে সক্ষম হবে। নেতৃবৃন্দের অক্লান্ত পরিশ্রম, সহযোগিতাপূর্ণ মনোভাব এবং বিচক্ষণ পরামর্শে বিডি ক্লিন এর হাত আরও শক্তিশালী হবে এবং দ্রুতই পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে।
আমরা বিশ্বাস করি, তাদের নেতৃত্বে বিডি ক্লিন – দোহার টিম জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা কর্মসূচিতে নতুন গতি সঞ্চার করবে।

