সর্বশেষ :
19 Oct 2026, Mon

দীর্ঘ ১৭ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না!

দীর্ঘ ১৭ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না! কালের বার্তা

বেলাল আহমদ (বান্দরবান): দীর্ঘ ১৭ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না। অবশেষে বান্দরবানের লামা থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে। বুধবার (২৯ অক্টোবর) দিনগত রাতে ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের লাইল্যারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন ওই আসামি।

গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামি হলেন মনোয়ার আলম (প্রকাশ মনু আলম), (৫০)। পিতা: আবুল সামা, লাইল্যারমার পাড়া, ৩ নং ফাঁসিয়াখালী, লামা। তিনি লামা থানার মুলতবি গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।

লামা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লামা থানার উপ-পরিদর্শক (এসআই/নিরস্ত্র) রিয়াদ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। দলে আরও ছিলেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এমরান ভূইয়া, এএসআই প্রকাশ ঘোষ এবং ফোর্স সুজন মিত্র। দলটি ফাঁসিয়াখালী ইউনিয়নের লাইল্যারপাড়া এলাকায় সফলভাবে অভিযান চালিয়ে আসামি মনোয়ার আলমকে গ্রেফতার করতে সক্ষম হয়।

লামা থানা পুলিশ জানিয়েছে, একটি মামলায় আদালতের দেওয়া সতেরো বছরের সাজা হওয়ার পর থেকেই আসামি মনোয়ার আলম (প্রকাশ মনু আলম) আত্মগোপন করে ছিলেন। তার বিরুদ্ধে মুলতবি গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন জানান, আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে আমরা অত্যন্ত সতর্কতার সাথে অভিযান পরিচালনা করি এবং তাকে ধরতে সক্ষম হই। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *