দোহার (ঢাকা): ঢাকা জেলার দোহার-নবাবগঞ্জ উপজেলা শাখা পিসওয়ে হিউম্যান রাইটস্ সোসাইটি-এর সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন অন্তর গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে নিজের সুবুদ্ধি ও স্বইচ্ছায় পদত্যাগপত্র প্রদান করেন।
২০ ডিসেম্বর শনিবার সংগঠনের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, অর্থবিষয়ক সম্পাদক (কোষাধ্যক্ষ), মহিলা বিষয়ক সম্পাদক, সমাজসেবা সম্পাদকসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে তাকে সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো।
পাশাপাশি কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মহাসচিবের অনুমতিক্রমে নতুনভাবে সহকারী অধ্যাপক মো. মিলন হোসাইনকে সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হলো।
পিসওয়ে হিউম্যান রাইটস্ সোসাইটি দোহার-েনবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজসহ সকল কর্মকর্তার সর্বসম্মত সিদ্ধান্তে এ আদেশ কার্যকর করা হলো।

