সর্বশেষ :
20 Oct 2026, Tue

দোহারে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান, অবৈধ ইলেকট্রিক শক জব্দ

দোহারে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান, অবৈধ ইলেকট্রিক শক জব্দ

দোহার (ঢাকা): ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান-এর নির্দেশনায় শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় দোহার উপজেলায় মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হয়েছে।

উপজেলা মৎস্য অফিসার, দোহার (ঢাকা)-এর নেতৃত্বে উপজেলার মাহমুদপুর ইউনিয়ন ও পদ্মা নদীতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ইলেকট্রিক শক ব্যবহার করে মাছ ধরার অবৈধ যন্ত্রপাতি উদ্ধার করা হয়। তবে নদীতে ইলেকট্রিক শক ব্যবহারকারী কোনো নৌকা পাওয়া যায়নি।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন কুতুবপুর পুলিশ ফাঁড়ি, কুতুবপুর, দোহার, ঢাকা।

কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতেও মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *