সর্বশেষ :
20 Oct 2026, Tue

উসমান হাদী হত্যাকারীদের বিচারের দাবিতে তালায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল

উসমান হাদী হত্যাকারীদের বিচারের দাবিতে তালায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল

শফিকুল ইসলাম, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালায় ছাত্র-জনতার উদ্যোগে জুলাই যোদ্ধা শহীদ উসমান হাদীর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় তালা বাজারের খুলনা–পাইকগাছা সড়কের তিন রাস্তার মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এ সময় বিক্ষোভকারীরা ফ্যাসিস্ট হাসিনা ও ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ও বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মামুন হাওলাদার। আরও উপস্থিত ছিলেন এনসিপি জেলা সদস্য নুসরাত জাহান, ছাত্র প্রতিনিধি মীর জাফিরুল ইসলাম, মেহেদী শাহজালাল, মীর তমাল, মেহেদী হাসান, মীর ইমরান, নয়ন এবং জাতীয় যুব শক্তি-এর নেতা শাহরিয়ার আল মুজাহিদসহ অন্যান্যরা।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে উসমান হাদী হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *