সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে ১০ গ্রাম হেরোইন ও ২৬৫ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দোহারে ১০ গ্রাম হেরোইন ও ২৬৫ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইন ও ২৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত দেড়টার দিকে উপজেলার মুকসুদপুর এলাকার আকন বাড়ি ইমদাদুল উলুম মাদ্রাসা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নবাবগঞ্জ থানার গোবিন্দপুর গ্রামের ইমরান হোসেন (৩৬), দোহার থানার রাধানগর গ্রামের মো. রানা হাওলাদার ওরফে শুকুর (৩৫), রুইথা গ্রামের মো. মোশারফ হোসেন ওরফে মোশা (৩৫), কেরানীগঞ্জ মডেল থানার কালেন্দি গ্রামের নুর হোসেন ওরফে শাকিল (২৭) এবং দোহার থানার চর কুশাই গ্রামের আয়নাল হক (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর এলাকার আকন বাড়ি ইমদাদুল উলুম মাদ্রাসা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনকভাবে অবস্থান করা পাঁচজনকে আটক করে তল্লাশি চালানো হয়। তাদের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন ও ২৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *