সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার

দোহারে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার

ঢাকা (দোহার): ঢাকার দোহার উপজেলায় হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্র আইনের একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত ও এজাহারনামীয় ৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক।

পুলিশ জানায়, বিভিন্ন মামলার প্রেক্ষিতে দোহার থানার পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, জাহিদুল ইসলাম নয়ন (৪২), ফারুক আহমেদ (৫০), আবুল বাশার (৩২), কালু বেপারী (৪২), শাহ আলম (৪২), সেলিম চোকদার (২৫), সিনহান (২২)সহ আরও একজন। তারা সবাই দোহার উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দোহার থানার মামলা নং-১০(১)১৩ (ধারা ৩০২/৩৪, দণ্ডবিধি ১৮৬০), সাভার মডেল থানার মামলা নং-২১(০৮)১৭ (ধারা ১৯(১) এর সারণির ৯(খ), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০), দোহার থানার মামলা নং-৪(৫)১৯ (ধারা ২০(ক), অস্ত্র আইন ১৮৭৮) এবং দোহার থানার এফআইআর নং-১০, তারিখ ০৪ জানুয়ারি ২০২৬ (ধারা ৩৯৪, দণ্ডবিধি ১৮৬০) সংশ্লিষ্ট রয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *