সর্বশেষ :
20 Oct 2026, Tue

দোহারে পুলিশের বিশেষ অভিযানে দুই সাজাপ্রাপ্তসহ চার আসামি গ্রেপ্তার

দোহারে পুলিশের বিশেষ অভিযানে দুই সাজাপ্রাপ্তসহ চার আসামি গ্রেপ্তার

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় অভিযান চালিয়ে দুটি সিআর (কমপ্লেইন্ট রেজিস্টার) মামলার সাজাপ্রাপ্ত দুই আসামি এবং দুটি জিআর (জেনারেল রেজিস্টার) মামলার ওয়ারেন্টভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। বুধবার (৮ জুলাই) দুপুরে দোহার থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৮ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. আবিদ হোসেন, জিহাদ শেখ (১৯), মো. আরিফ এবং মিসেস আরিফা আক্তার। তারা সবাই দোহার উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

দোহার থানার উপপরিদর্শক (এসআই) তন্ময় কুমার চক্রবর্তী এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহরাব হাসান তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

দোহার থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *