সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে পিসওয়ে হিউম্যান রাইটস্ সোসাইটির মতবিনিময় ও নবীন বরণ অনুষ্ঠিত

দোহারে পিসওয়ে হিউম্যান রাইটস্ সোসাইটির মতবিনিময় ও নবীন বরণ অনুষ্ঠিত

দোহার (ঢাকা): ইংরেজি নতুন বছর ২০২৬ উপলক্ষে পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটি দোহার-নবাবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দোহার উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ও নতুন সদস্যদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে দোহার প্রেসক্লাবের মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার প্রেসক্লাবের সভাপতি এবং পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটি দোহার-নবাবগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা মু. তারেক রাজীব।

পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটি দোহার-নবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহবুবুর রহমান টিপু, উপদেষ্টা ওলি আহমেদ এবং উপদেষ্টা কাজী জুবায়ের আহমেদ।

সহ-সভাপতি মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান সুমন, সাধারণ সম্পাদক মো. মিলন হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সবুজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শাহাদাত হোসেন, কোষাধ্যক্ষ মো. আমিনুর রহমান, দপ্তর সম্পাদক আ. শাহীন, সমাজকল্যাণ সম্পাদক সুলতান উজ্জামান, ত্রাণবিষয়ক সম্পাদক দেওয়ান মোহাম্মদ রাকিব, কার্যকরী সদস্য মো. এসহাক মোল্লাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এ ছাড়া অনুষ্ঠানে দোহার প্রেসক্লাবের সাংবাদিক মো. সাইফুল ইসলাম, মো. তানঝিম ইসলাম, মো. আল-আমিন, মো. শরিফ আহমেদ, মো. আয়ান মাহমুদ, হৃদয় আহমেদসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইব্রাহীম খলিল উপস্থিত সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানান এবং মানবাধিকার প্রতিষ্ঠায় সাংবাদিক ও সামাজিক সংগঠনগুলোর সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। উদ্বোধনী বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান সুমন।

প্রধান অতিথির বক্তব্যে তারেক রাজীব বলেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস, অবৈধ বালু উত্তোলন, ইভ টিজিং ও ভূমিদস্যুতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানের একপর্যায়ে তিনবারের প্রধানমন্ত্রী ও জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়া-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাঁর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *