মো. রাশেদুল ইসলাম (নাটোর): নাটোরে চারটি আসনের পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। সাতজন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসমা শাহীন।
এর আগে নাটোরের চারটি আসনে সর্বমোট ৩৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
আজ যাচাই-বাছাই শেষে দুইজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫-৯ জানুয়ারি পর্যন্ত।
আপিল নিষ্পত্তি হবে ১০-১৮ জানুয়ারি পর্যন্ত।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

