সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে মাদক মামলায় ৫ আসামি গ্রেপ্তার

দোহারে মাদক মামলায় ৫ আসামি গ্রেপ্তার

দোহার (ঢাকা): ঢাকার দোহার থানায় দায়ের করা পৃথক দুটি মাদক মামলার এজাহারনামীয় ও ওয়ারেন্টভুক্ত মোট পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দোহার থানার এফআইআর নং-২, তারিখ ০১ জানুয়ারি ২০২৬, ভোর ৪টা ৩০ মিনিটে দায়ের করা মামলা (ধারা-৩৬(১), সারণির ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮)-এর এজাহারনামীয় আসামি উত্তর চর জয়পাড়া এলাকার মাসুদের ছেলে ইয়ামিন হোসেন প্রান্ত (২৫) কে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, দোহার থানার মামলা নং-৩/৩, তারিখ ০২ জানুয়ারি ২০২৫ খ্রি. (ধারা-৩৬(১), সারণির ১৯(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮)-এর এজাহারনামীয় আসামি মফিজুল ইসলামের ছেলে সাগর হোসেন (১৯) কে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর স্থায়ী ঠিকানা ছন্দা নন্দলালপুর (শাহিন মেম্বারের বাড়ির পাশে), থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া। বর্তমানে তিনি পালামগঞ্জ এলাকায় আওয়াল দেওয়ানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

এছাড়াও সাজা ওয়ারেন্টভুক্ত আসামিদের মধ্যে শিলাকোঠা গ্রামের মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. ওমর ফারুক, উত্তর জয়পাড়া গ্রামের শামসুদ্দিন মিয়ার ছেলে সিফাত হোসেন মনি (২২), ওরফে খোকা মিয়া এবং ডায়ারকুম গ্রামের শেখ মুসলেমের ছেলে মো. তাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *