সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারের কুসুমহাটিতে দুই যুবককে অপদস্ত করার ঘটনায় বখাটে আকাশ ও ইস্রাফিল গ্রেপ্তার

দোহারের কুসুমহাটিতে দুই যুবককে অপদস্ত করার ঘটনায় বখাটে আকাশ ও ইস্রাফিল গ্রেপ্তার

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের বাস্তা এলাকায় এক কিশোরকে তুলে নিয়ে পৈশাচিক নির্যাতনের ঘটনায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। সোমবার (৬ এপ্রিল) উপজেলার কার্তিকপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শেখ আকাশ (১৯), বড় বাস্তা এলাকার শেখ আকু কসাইয়ের ছেলে এবং ইস্রাফিল (১৬), চরকুশাই এলাকার আমির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে বাস্তা এলাকা থেকে আলী নামে এক কিশোরকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় স্থানীয় কিশোর গ্যাং ‘টাইগার রাকিব’ গ্রুপের সদস্যরা। পরে তাকে জনসম্মুখে ফিল্মি কায়দায় নির্মমভাবে মারধর করা হয়। নির্যাতনের সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভিডিওটি নজরে আসার পরপরই আসামিদের গ্রেফতারে অভিযানে নামে দোহার থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় সোমবার কার্তিকপুর এলাকা থেকে আকাশ ও ইস্রাফিলকে গ্রেফতার করা হয়।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, কিশোর আলীর ওপর নির্যাতনের ঘটনায় তার মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, ভিডিও চিত্র দেখে অপরাধীদের শনাক্ত করা হয়েছে। প্রধান আসামিসহ কিশোর গ্যাংয়ের অন্যান্য সদস্যদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কোনো ধরনের গ্যাং কালচার বরদাশত করা হবে না।

গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *