সর্বশেষ :
19 Oct 2026, Mon

তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

শফিকুল ইসলাম, তালা (সাতক্ষীরা): তালা প্রেসক্লাবের মাসিক সভা শনিবার (৪ জুলাই) সকালে প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার।

সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন জোয়ার্দ্দারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি আসাদুজ্জামান রাজু, মো. খলিলুর রহমান লিথু, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম এবং সমাজকল্যাণ সম্পাদক আজমল হোসেন জুয়েল।

এ ছাড়া দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফি, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু, সাহিত্য সম্পাদক অর্জুন বিশ্বাস, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রিয়াদ হোসেন, কার্যনির্বাহী সদস্য মীর ইমরান মাহমুদ, শিরিনা সুলতানা, ইমরান হোসেন, আজিজুল ইসলাম, তাপস সরকার, ফারুক সাগর, কামাল হোসেন, মো. রফিকুল ইসলাম নয়ন ও শামীম হোসেনসহ অন্যান্য সদস্য সভায় অংশগ্রহণ করেন।

সভায় প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সদস্যদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সহযোগিতার মাধ্যমে প্রেসক্লাবের সার্বিক অগ্রগতিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

মাসিক সভা শেষে এক আনন্দঘন ফল উৎসবের আয়োজন করা হয়। গ্রীষ্মের তাপদাহের মধ্যে সদস্যদের ক্লান্তি দূর করতে এবং পারস্পরিক সৌহার্দ্য আরও দৃঢ় করতে এ উৎসবের উদ্যোগ নেওয়া হয়। উপস্থিত সাংবাদিকরা পেশাগত ব্যস্ততার ফাঁকে উৎসবমুখর পরিবেশে একসঙ্গে বিভিন্ন মৌসুমি ফল আস্বাদন করেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *