সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবি সীমান্তে স্বর্ণ চোরাকারবারি আটক

পাঁচবিবি সীমান্তে স্বর্ণ চোরাকারবারি আটক

পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবির হাটখোলা সীমান্তে এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার রতনপুর গ্রামের জালাল হোসেনের ছেলে মামুনুর রশিদের (২৫) কাছ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে মামুনুর রশিদ স্বর্ণের বারগুলো নিয়ে শালুয়ার মাঠ দিয়ে ভারতে পাচারের সময় বিজিবি তাকে হাতেনাতে আটক করে।

বিজিবি সূত্রে জানা যায়, ভারতে স্বর্ণ পাচার হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে উপজেলার হাটখোলা ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আনিছুর রহমান সঙ্গীয় বিজিবি সদস্যদের নিয়ে শালুয়ার মাঠে অভিযান চালান। এ সময় মামুনুর রশিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *