সর্বশেষ :
19 Oct 2026, Mon

তালায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

তালায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

শফিকুল ইসলাম, তালা (সাতক্ষীরা): “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তালায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। তালা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিবসটি উপলক্ষে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয়।

রোববার (৮ মার্চ) সকাল ৯টায় তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের সাতক্ষীরা জেলা প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী সুজায়েত আলী, তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মো. ইমান উদ্দীন, ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা, উইমেন জব ক্রিয়েশন-এর পরিচালক আশরাফুন নাহার এবং নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক গুলশানারা বেগম প্রমুখ।

পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১৫ জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *