সর্বশেষ :
19 Oct 2026, Mon

পলাশবাড়ীতে প্রশাসনের কাছে ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন

পলাশবাড়ীতে প্রশাসনের কাছে ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধার পলাশবাড়ীতে অসহায় এক পরিবারের জমি জোরপূর্বক দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে।

পলাশবাড়ী উপজেলার ৮ নম্বর মনোহরপুর ইউনিয়নের নিমদাসের ভিটা গ্রামের আ. হাই ব্যাপারীর কন্যা লিমা বেগম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করেন, নিমদাসের ভিটা মৌজার জে.এল. নং ১৫১, খতিয়ান নং ১৯৮ (বর্তমান খতিয়ান ৩৪২), হাল দাগ ৫২০ ও সাবেক দাগ ১৬৯ অনুযায়ী সাড়ে ৫ শতক জমি তারা ২০২০ সালে ক্রয় করে ভোগদখল করে আসছেন।

তিনি আরও জানান, ২০২৫ সালে একই দাগে তার প্রতিবেশী মতিউর রহমান জমি ক্রয় করেন। এ সময়ের মধ্যে তার শ্বশুর মারা যাওয়ায় তিনি অভিভাবকশূন্য হয়ে পড়েন। সেই সুযোগে মতিউর রহমান তার জমি জোরপূর্বক দখলের চেষ্টা করতে থাকেন। এ নিয়ে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকত।

এ ঘটনায় তিনি ০৫/০১/২০২৫ তারিখে হরিণাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু অভিযোগের পরও বিষয়টির কোনো সমাধান হয়নি বলে দাবি করেন তিনি।

লিমা বেগম অভিযোগ করেন, গত ১৮/০২/২০২৬ তারিখ বুধবার বেলা প্রায় ১টা ৩০ মিনিটে মতিউর রহমান তার লোকজন নিয়ে এসে জোরপূর্বক জমিতে বেড়া দেওয়ার চেষ্টা করেন। এতে বাধা দিলে মতিউর রহমান ও তার সহযোগীরা তাদের ওপর বেধড়ক মারধর করেন। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ভুক্তভোগী অসহায় পরিবারটি তাদের জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *