সর্বশেষ :
19 Oct 2026, Mon

তালায় সেচপাম্পসহ চোর আটক, জরিমানা আদায়

তালায় সেচপাম্পসহ চোর আটক, জরিমানা আদায়

শফিকুল ইসলাম, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালা বাজারের একটি ইলেকট্রনিক্স দোকান থেকে একটি সেচপাম্প উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরকে আটক করে গ্রাম্য সালিসির মাধ্যমে মীমাংসা করা হয়। ক্ষতিপূরণ হিসেবে ২০ হাজার টাকা আদায় করা হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা না ঘটানোর শর্তে মুচলেকা নেওয়া হয়েছে।

এলাকায় সরেজমিনে গিয়ে সেচপাম্পের মালিক খলিলনগর গ্রামের লিয়াকত মোড়লের ছেলে জাহিদ মোড়ল বলেন, আমি অসুস্থ থাকার সুযোগে প্রসাদপুর গ্রামের বাবুল মোড়ল আমার ইরি ব্লক থেকে সেচপাম্প চুরি করে তালা বাজারের একটি দোকানে বিক্রির জন্য রাখে। আমি খুঁজতে খুঁজতে ওই দোকানে গিয়ে আমার মোটরটি চিনতে পারি এবং চোরের সন্ধান পাই। পরে তাকে আটক করা হয়।

রহমত বিশ্বাস, শ্রীবাস বসুসহ স্থানীয়রা বলেন, চোর আটক ও সেচপাম্প উদ্ধারের পর সামাজিক মর্যাদা রক্ষার্থে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সালিসির মাধ্যমে মীমাংসা করা হয় এবং ক্ষতিপূরণ আদায় করা হয়। তবে ক্ষতিপূরণের টাকা এখনও বাবুল মোড়ল দেয়নি; তিনি ২০ দিনের সময় নিয়েছেন।

এ আপোষ মীমাংসায় কোনো রাজনৈতিক দলের নেতাকে ডাকা হয়নি এবং কেউ উপস্থিত ছিলেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে যে খবর ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ ভুল।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *