সর্বশেষ :
19 Oct 2026, Mon

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মালিকান্দা বিএনপির নির্বাচনী উঠান বৈঠক

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মালিকান্দা বিএনপির নির্বাচনী উঠান বৈঠক

দোহার (ঢাকা): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা ‘রাষ্ট্র কাঠামো নির্মাণে ও মানবিক বাংলাদেশ গড়ার’ উদ্দেশ্যে ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকালে স্থানীয় বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে উপজেলার নারিশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের (মালিকান্দা) মেঘুলা বাজার সংলগ্ন শাহা সাহেবের বাড়িতে এই দ্বিতীয় স্থানীয় উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে উপস্থিত বক্তারা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের অবদান ও অর্জন নিয়ে বিশেষ আলোচনা করেন। তাঁরা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন। এ সময় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলকে আরও শক্তিশালী করে জনগণের আস্থার প্রতীক হিসেবে তুলে ধরার অঙ্গীকার করেন।

বক্তারা ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের এমপি প্রার্থী খন্দকার আবু আশফাকের হাতকে শক্তিশালী করতে সকলকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান। জনগণের ভোটে দলকে ক্ষমতায় এনে দেশ ও জনগণের উন্নয়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

উপস্থিত নেতাকর্মী ও জনগণের উদ্দেশে বক্তারা কঠোর বার্তা দেন। সতর্ক করে বলা হয়, বিএনপিতে কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী বা মাদক ব্যবসায়ীর স্থান নেই। সবাইকে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সততার সাথে জনগণের কাছে পৌঁছানোর আহ্বান জানানো হয়।

২য় এই নির্বাচনী উঠান বৈঠকে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, দোহার থানা বিএনপির সহ-সভাপতি জীবন বেপারী, দোহার থানা কৃষক দলের সভাপতি কাজী রুবেল, দোহার থানা মৎস্যজীবী দলের সভাপতি রমজান মোল্লা, উপজেলা বিএনপির সাবেক ছাত্রনেতা বাবুল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মালিকান্দা এলাকার সর্বস্তরের জনগণ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *