সর্বশেষ :
19 Oct 2026, Mon

ঢাকা-১ আসনে এনসিপি প্রার্থী রাসেল মোল্লার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

ঢাকা-১ আসনে এনসিপি প্রার্থী রাসেল মোল্লার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

দোহার (ঢাকা): আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী মো. রাসেল মোল্লার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর)) দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাইদুল ইসলামের কার্যালয় থেকে এই মনোনয়নপত্র গ্রহণ করা হয়।

প্রার্থী মো. রাসেল মোল্লার পক্ষে মনোনয়নপত্রটি গ্রহণ করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র ঢাকা জেলা সমন্বয়ক কমিটির সদস্য মো. মশিউর রহমান। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন দোহার উপজেলার প্রধান সমন্বয়ক রফিকুল ইসলাম, যুগ্ম সমন্বয়ক আদর ইসলাম আকাশ, হা. আ. ম. ওয়াদুদ, ঢাকা জেলা দক্ষিণ যুবশক্তির যুগ্ম সদস্য সচিব আওলাদ হোসেন।

এছাড়া নবাবগঞ্জ উপজেলা এনসিপির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ এবং স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র গ্রহণের পর নেতৃবৃন্দ জানান, ঢাকা-১ আসনের জনগণের অধিকার রক্ষায় এবং এলাকার উন্নয়নে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সক্রিয় ভূমিকা পালন করবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *