সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে আলাউদ্দিন মোল্লার বাড়িতে বিএনপির সভা, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

দোহারে সাবেক আওয়ামী লীগ নেতার বাড়িতে বিএনপির সভা, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

দোহার (ঢাকা): ঢাকা জেলার দোহার উপজেলায় আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে রাজনৈতিক উত্তেজনা। বুধবার (২৪ ডিসেম্বর) বিকালে উপজেলা বিলাসপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লার নিজ বাড়িতে বিএনপির এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী খন্দকার আবু আশফাক উপস্থিত ছিলেন।

এ সময় আলাউদ্দিন মোল্লা প্রায় সহস্রাধিক নেতাকর্মীকে বিএনপিতে যোগদান করিয়েছেন বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলাউদ্দিন মোল্লা বলেন, তিনি বিএনপির সঙ্গে সক্রিয়ভাবে কাজ করবেন এবং খন্দকার আবু আশফাক যেখানে নির্দেশ দেবেন সেখানেই কাজ করবেন।

তবে এই ঘটনার প্রতিবাদে দোহার থানার মোড় এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতাকর্মীরা অভিযোগ করেন, একজন ফ্যাসিস্ট ও সাবেক আওয়ামী লীগ নেতা কীভাবে বিএনপিতে যোগদান করাতে পারছেন? দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হচ্ছে। তারা এই বিষয়ে দলের হাইকমান্ডের হস্তক্ষেপ দাবি করেন।

ঘটনাটি নিয়ে দোহার উপজেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *