সর্বশেষ :
19 Oct 2026, Mon

ঢাকা জেলার সেরা ওয়ারেন্ট অফিসার দোহার থানার এসআই সোহরাব

ঢাকা জেলার সেরা ওয়ারেন্ট অফিসার দোহার থানার এসআই সোহরাব

ঢাকা: ঢাকা জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট অফিসার হিসেবে মনোনীত হয়েছেন দোহার থানার উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেন। বুধবার বিকেলে মিল ব্যারাক পুলিশ অডিটরিয়ামে এক মাসিক কল্যাণ সভায় ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের হাত থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন।

শ্রেষ্ঠ অফিসারের এই কৃতিত্বের বিষয়ে এসআই সোহরাব বলেন, “আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাকে যখন যে দায়িত্ব দেন, আমি তা শতভাগ সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করি। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা রাখি।”

জানা যায়, এসআই সোহরাব দোহার থানায় যোগদানের পর থেকে অত্যন্ত দক্ষতার সঙ্গে তার দায়িত্ব পালন করে আসছেন। ওয়ারেন্ট তামিলের ক্ষেত্রে তার বিশেষ সাফল্য উল্লেখযোগ্য। তিনি ২০২৫ সালের মে মাসে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী দ্বিতীয় স্থান অর্জন করেন এবং এরপর জুন, জুলাই ও আগস্ট- এই তিন মাসেই তিনি প্রথম স্থান অধিকার করে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন।

মাসিক কল্যাণ সভায় ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খাইরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জেলার বিভিন্ন সার্কেলের সহকারী পুলিশ সুপারসহ সাতটি থানার অফিসার ইনচার্জ এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সভায় এসআই সোহরাবকে তার অসামান্য অবদানের জন্য পুরস্কৃত করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *