সর্বশেষ :
19 Oct 2026, Mon

ভারতের কাছে হেরে বাঁচা-মরার লড়াইয়ে বাংলাদেশ- আজ প্রতিপক্ষ পাকিস্তান

ভারতের কাছে হেরে বাঁচা-মরার লড়াইয়ে বাংলাদেশ- আজ প্রতিপক্ষ পাকিস্তান

ঢাকা: এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ৪১ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই পরাজয় টাইগারদের ঠেলে দিয়েছে ‘বাঁচা-মরার’ সমীকরণে। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে হারাতেই হবে বাংলাদেশকে।

 

সুপার ফোরে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। অন্যদিকে, বাংলাদেশ ও পাকিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার। পয়েন্ট টেবিলের শীর্ষে ভারত। এক জয় ও এক পরাজয়ে বাংলাদেশ বর্তমানে তিন নম্বরে। সমান জয় নিয়ে রানরেটে এগিয়ে থাকায় পাকিস্তান রয়েছে দ্বিতীয় স্থানে।

 

ভারতের বিপক্ষে পরাজয়ের পর বাংলাদেশের সামনে সমীকরণটা একদম পরিষ্কার। আজ পাকিস্তানের বিপক্ষে জিততে পারলেই বাংলাদেশ ২৮ সেপ্টেম্বরের ফাইনালে ভারতের মুখোমুখি হবে। হারলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত।

অধিনায়ক জাকের আলী ভারতের বিপক্ষে হারের পর বলেন, ‘এই ম্যাচ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আগামীকাল (আজ) আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। আমাদের মাথায় রাখতে হবে, আমরা ম্যাচ জিতলে ফাইনাল খেলতে পারব।’

 

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ভারত ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৩ বল বাকি থাকতে সবকটি উইকেট হারিয়ে তুলতে পারে ১২৭ রান। ভারতের জয় হয় ৪১ রানের ব্যবধানে। টাইগারদের হয়ে কেবল লড়াইটা করেছিলেন সাইফ হাসান। সাইফ ও ইমন ছাড়া বাকি ৯ জন ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *