সর্বশেষ :
20 Oct 2026, Tue

জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত শ্রেষ্ঠ ইমাম লামার মাওলানা হাবিবুল্লাহ

জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত শ্রেষ্ঠ ইমাম লামার মাওলানা হাবিবুল্লাহ

বেলাল আহমদ (বান্দরবান): ইসলামিক ফাউন্ডেশন, বান্দরবান-এর আয়োজনে বান্দরবান সদর উপজেলা মডেল মসজিদ-এর সভাকক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম বাছাই ও সম্মেলন বৃহস্পতিবার (১৪ মে) অনুষ্ঠিত হয়েছে। শ্রেষ্ঠ ইমাম বাছাই শেষে দুপুরে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ৩ জন ইমামের হাতে সনদপত্র তুলে দেন মো. সানিউল ফেরদৌস।

এসময় ইসলামিক ফাউন্ডেশন, বান্দরবানের উপ-পরিচালক মো. সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারুফা সুলতানা খান হীরামনি।

এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, ইসলামিক ফাউন্ডেশন বান্দরবানের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত শ্রেষ্ঠ ৩ জন ইমামের মধ্যে প্রথম স্থান অধিকার করেন রোয়াংছড়ি উপজেলা মডেল মসজিদ-এর খতিব মাওলানা ফজলুল কাদের চৌধুরী। দ্বিতীয় স্থান অধিকার করেন বান্দরবান সদর উপজেলা জামে মসজিদ-এর খতিব হাফেজ মাওলানা মো. শহিদুল ইসলাম। তৃতীয় স্থান অধিকার করেন লামা কাটাপাহাড় জামে মসজিদ-এর খতিব মাওলানা মো. হাবিবুল্লাহ।

মাওলানা হাবিবুল্লাহ আজিজনগর ইউনিয়ন-এর চেয়ারম্যানপাড়ার মরহুম মাওলানা মো. শরীফের পুত্র।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস বলেন, সমাজে ইমামদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। ইমামরা শুধু ইমামতি করেন না, বরং সমাজের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবেও দায়িত্ব পালন করেন। তাই তাদের সমাজে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

ইসলামিক ফাউন্ডেশন-এর কর্মকর্তারা জানান, জেলা পর্যায়ে বাছাইকৃত শ্রেষ্ঠ ৩ জন ইমাম আগামীতে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবেন। সেখানে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারলে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *