ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় জোটের পক্ষ থেকে এ তালিকা জানানো হয়। এতে ১৩টি সংরক্ষিত নারী আসনের মধ্যে জামায়াতে ইসলামী থেকে ৮ জন এবং অন্যান্য শরিক দল ও বিশেষ ক্যাটাগরি থেকে ৫ জন মনোনয়ন পেয়েছেন।
মনোনীতরা হলেন-
জামায়াতে ইসলামী: নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও সামসুন নাহার।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু।
জাগপা: চেয়ারম্যান তাসমিয়া প্রধান।
বাংলাদেশ খেলাফত মজলিস: মাহবুবা হাকিম।
বিশেষ ক্যাটাগরি: জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২১ এপ্রিল। বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল করা যাবে ২৬ এপ্রিল, নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।
ইসির তথ্য অনুযায়ী, আসন বণ্টনে বিএনপি জোট পাবে ৩৬টি, জামায়াত নেতৃত্বাধীন জোট ১৩টি এবং স্বতন্ত্ররা একটি আসন।

