সর্বশেষ :
19 Oct 2026, Mon

শ্রীমঙ্গলে নারী উদ্যোক্তা উন্নয়ন ও গ্রিন ফাইন্যান্স বিষয়ক ট্রেনিং অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে নারী উদ্যোক্তা উন্নয়ন ও গ্রিন ফাইন্যান্স বিষয়ক ট্রেনিং অনুষ্ঠিত

আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই অর্থায়ন সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে একটি ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। এনসিসি ব্যাংক শ্রীমঙ্গল শাখার উদ্যোগে আয়োজিত এ ট্রেনিংয়ের বিষয় ছিল “এসএমই নারী উদ্যোক্তাদের জন্য দেশব্যাপী প্রশিক্ষণ: উদ্যোক্তা উন্নয়ন ও গ্রিন ফাইন্যান্স”।

আজ মঙ্গলবার বিকেল ৫টায় শহরের এনসিসি ব্যাংক ভবনে আয়োজিত এ ট্রেনিংয়ে ২৭ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ছিলেন, যারা নিজেদের ব্যবসা সম্প্রসারণ ও পরিবেশবান্ধব অর্থায়ন সম্পর্কে ধারণা লাভ করেন।

ট্রেনিংয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জয়দীপ বিশ্বাস। তিনি বলেন, নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়াতে এবং পরিবেশবান্ধব বিনিয়োগে উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শ্রীমঙ্গলে নারী উদ্যোক্তা উন্নয়ন ও গ্রিন ফাইন্যান্স বিষয়ক ট্রেনিং অনুষ্ঠিত

এছাড়া উপস্থিত ছিলেন অপারেশন ম্যানেজার মো. মনজুর মোর্শেদ আকবর। তিনি গ্রিন ফাইন্যান্সের বিভিন্ন দিক, ঋণ সুবিধা ও ব্যাংকিং সহায়তা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

ব্যাংকের সিনিয়র অফিসার অয়ন রায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবং ট্রেনিং প্রোগ্রাম পরিচালনা করেন। তিনি মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের সাহায্যে ট্রেনিংয়ের বিভিন্ন দিক তুলে ধরেন।

অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের পক্ষ থেকে বক্তব্য দেন নুরজাহান আক্তার, সুনন্দা দে, মিতালী রানী দাশ ও সঙ্গীতা রানী নন্দীসহ অন্যান্যরা। তারা এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমকে সময়োপযোগী ও উদ্যোক্তা উন্নয়নে সহায়ক বলে উল্লেখ করেন।

আয়োজকরা জানান, নারী উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে। পরে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *