সর্বশেষ :
19 Oct 2026, Mon

পলাশবাড়ীতে ধর্ষককে গ্রেফতারের দাবিতে শিশু শিক্ষার্থীদের মানববন্ধন

পলাশবাড়ীতে ধর্ষককে গ্রেফতারের দাবিতে শিশু শিক্ষার্থীদের মানববন্ধন

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধার পলাশবাড়ীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষক রিফাতকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে শিশু শিক্ষার্থী ও এলাকাবাসী। ২১ এপ্রিল দুপুরে উপজেলার বরিশাল এলাকায় এ মানববন্ধনে অংশ নেন তিনটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী।

শিক্ষার্থী ও এলাকাবাসী জানান, মামলা দায়েরের কয়েকদিন অতিবাহিত হলেও পুলিশ আজও ধর্ষণে অভিযুক্ত রিফাতকে গ্রেফতার করতে পারেনি। মানববন্ধনকারীরা রিফাতকে দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল শনিবার সন্ধ্যায় উপজেলার বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ভবানীপুর গ্রামের নয়া মিয়ার কন্যা নুসরাত জাহান নদী প্রতিবেশীর বাড়ী হতে গাভীর দুধ নিয়ে ফেরার পথে ধর্ষক রিফাত পথরোধ করে মুখ চেপে ধরে রাস্তার পাশে বাঁশঝাড়ে নিয়ে গিয়ে জোড় পূর্বক ধর্ষণ করে। ধর্ষক রিফাত একই গ্রামের আজাদুল ইসলামের ছেলে। এ ঘটনায় মেয়েটির পিতা বাদী হয়ে পলাশবাড়ী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। তারপর থেকেই ধর্ষণে অভিযুক্ত রিফাত পলাতক। বানান ঠিক করে দাও

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *