বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা): নির্বাচন ও গণভোট উপলক্ষে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
১১ জানুয়ারি, রোববার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল, সহকারী নির্বাচন অফিসার হাবিবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, একাডেমিক সুপারভাইজার আলমগীর হোসেন সুমনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভা শেষে কর্মকর্তাদের হাতে লিফলেট তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।
উল্লেখ্য, নির্বাচন ও গণভোট উপলক্ষে উপজেলা জুড়ে গণসচেতনতা সৃষ্টির জন্য উপজেলার জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রচার ও প্রচারণা চালাতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে পলাশবাড়ী উপজেলা প্রশাসন।

