সর্বশেষ :
20 Oct 2026, Tue

পুনাক গাইবান্ধার উদ্যোগে গোবিন্দগঞ্জে এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও অনুদান প্রদান

পুনাক গাইবান্ধার উদ্যোগে গোবিন্দগঞ্জে এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও অনুদান প্রদান

উত্তম কুমার সাহা (গাইবান্ধা): পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) গাইবান্ধার উদ্যোগে গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের কাঁচেরচড়া এতিমখানার শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকদের হাতে অনুদান প্রদান করা হয়েছে।

আজ রোববার বিকেলে প্রধান অতিথি হিসেবে এতিম শিশুদের মাঝে এসব শীতবস্ত্র ও অনুদান প্রদান করেন জেলা পুলিশ সুপার জসিম উদ্দীন।

জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) গাইবান্ধার সভানেত্রী ইসরাত জাহান বীথির সভাপতিত্বে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শরীফ আল রাজীব, তাঁর সহধর্মিণী কাজরিমা আক্তার, জেলা পুলিশের অপরাধ শাখার ইনচার্জ (পুলিশ পরিদর্শক) হিফজুর আলম মুন্সি, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক, বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোজাম্মেল হকসহ অন্যান্যরা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *