সর্বশেষ :
19 Oct 2026, Mon

খালেদা জিয়ার মৃত্যুতে নাটোরে বিএনপির শোক

খালেদা জিয়ার মৃত্যুতে নাটোরে বিএনপির শোক

মো. রাশেদুল ইসলাম (নাটোর): বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন খতম, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শোক বইয়ে স্বাক্ষরসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাটোর জেলা ও এর বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠন।

মৃত্যুর সংবাদ পাওয়ার পর মঙ্গলবার সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে সমবেত হতে শুরু করেন।

এ সময় নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু-এর সঙ্গে আলোচনা করেন।

পরে দুলু সাংবাদিকদের জানান, তাঁদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে থাকলেও তিনি ছিলেন দলের অভিভাবক। তাঁর মৃত্যুতে তাঁরা চরমভাবে শোকাহত।

তিনি আরও বলেন, বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হয়নি বলেই আজ এমন পরিণতি হয়েছে। তবুও দেশকে এগিয়ে নিতে এবং তাঁর স্বপ্ন বাস্তবায়নে জেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম, নাসিম উদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *