সর্বশেষ :
20 Oct 2026, Tue

খাগড়াছড়িতে তিন দিনব্যাপী চারু-কারু ও স্থানীয় শিল্পপণ্যের সমারোহে বিজয় মেলা উদ্বোধন

খাগড়াছড়িতে তিন দিনব্যাপী চারু-কারু ও স্থানীয় শিল্পপণ্যের সমারোহে বিজয় মেলা উদ্বোধন, কালের বার্তা

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী চারু-কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্যের সমারোহে ‘বিজয় মেলা-২০২৫’। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহফুজ।

উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরণ চাকমা, ইনস্টিটিউটের নির্বাহী পরিষদের সদস্য অভিধা চাকমা প্রমুখ।

অনুষ্ঠানে আবৃত্তিশিল্পী জেকি চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন নির্বাহী পরিষদের সদস্য ইউসুফ আদনান।

মেলায় মোট ১৪টি স্টল অংশ নিয়েছে। চারু-কারু, হস্তশিল্প, নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী সামগ্রী, স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্য, বস্ত্র, খাদ্যপণ্যসহ নানান সামগ্রী স্থান পেয়েছে এ সমারোহে। তিন দিনব্যাপী এ মেলায় প্রতিদিনই চলবে সাংস্কৃতিক পরিবেশনা ও স্থানীয় শিল্পীদের বিভিন্ন পরিবেশনা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *