সর্বশেষ :
20 Oct 2026, Tue

ওসমান হাদিকে গুলির প্রতিবাদে নাটোরে জামায়াতের বিক্ষোভ

ওসমান হাদিকে গুলির প্রতিবাদে নাটোরে জামায়াতের বিক্ষোভ

নাটোর প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী। শুক্রবার (১১ ডিসেম্বর) রাত আটটার দিকে শহরের কানাইখালী এলাকায় কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কানাইখালী প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে শহর জামায়াতের আমীর অধ্যক্ষ রাশেদুল ইসলাম রাশেদের সভাপতিত্বে এবং সেক্রেটারি আলী আল মাসুদ মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন নাটোর-২ (সদর) আসনের এমপি প্রার্থী জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মো. ইউনুস আলী, সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।

বক্তারা বলেন, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে একটি চক্রগোষ্ঠীর মাথা খারাপ হয়ে গেছে। তারা বুঝতে পেরেছে, সুষ্ঠু ভোট হলে তারা ক্ষমতায় যেতে পারবে না। ওসমান হাদি চাঁদাবাজদের বিরুদ্ধে একজন সাহসী কণ্ঠস্বর। হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *