মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নে মালেক মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার ৩১ নং লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাত।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হান্নান, ছয়সূতী ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহ উদ্দিন মুর্শেদ নিজামী (বাবুল), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম আলী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম (মুছা), উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন এবং কিশোরগঞ্জ জেলা জাসাস-এর যুগ্ম আহ্বায়ক গোলাম নূরানী বাবু।
এছাড়াও সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, মো. নাঈমুজ্জামান নাঈম, মো. আলী সোহেল, মো. সবুজ মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ডা. একেএম শওকতুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিঙ্গাপুর যুবদলের সহ-সভাপতি মো. ফরিকুল ইসলাম।
সার্বিক সহযোগিতা করেন ছয়সূতী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান।
এসময় এলাকার ২০০-র বেশি শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

