সর্বশেষ :
19 Oct 2026, Mon

খাগড়াছড়ি ২৯৮ নম্বর আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল

খাগড়াছড়ি ২৯৮ নম্বর আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়ি ২৯৮ নম্বর সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) খাগড়াছড়ি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত এ ঘোষণা দেন।

তিনি জানান, খাগড়াছড়ি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ অধিকাংশ প্রধান রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

খাগড়াছড়ি ২৯৮ নম্বর আসনে মোট ১৫টি মনোনয়নপত্র জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ৭টি মনোনয়নপত্র বৈধ এবং ৮টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান, সন্তোষিত চাকমা বকুল, লাব্রিচাই মারমা, সোনা রতন চাকমা, স্বতন্ত্র প্রার্থী জিরুনা ত্রিপুরা, বাংলাদেশ খেলাফতে মজলিস মনোনীত মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী, গণঅধিকার পরিষদ মনোনীত দীনময় রোয়াজা এবং বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত মো. মোস্তাফা। এ নিয়ে মোট ৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

এ সময় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জানান, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা চাইলে বাংলাদেশ নির্বাচন কমিশন-এ আপিল করতে পারবেন।

খাগড়াছড়ি ২৯৮ নম্বর আসনে বৈধ মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা হলেন- বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. এয়াকুব আলী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মিথিলা রোয়াজা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. কাউসার, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী মো. নুর ইসলাম, স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা এবং বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি মনোনীত উশোপ্রু মারমা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *