আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালাইপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে দেশনেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডলের সভাপতিত্বে আলোচনা ও দোয়ার অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।
আওয়ামী লীগ সরকারের দেওয়া একাধিক রাজনৈতিক মিথ্যা মামলার আসামি ও কারা নির্যাতিত নেতা অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডলের সার্বিক আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনা ও দোয়া মাহফিলে বহু নেতাকর্মী উপস্থিত হয়ে দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহাদাত হোসেন, আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক প্রভাষক মো. সাইদুর রহমান, ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মাসুদুর রহমান মাসুদ, সিনিয়র সহ-সভাপতি আবু নাছের চৌধুরী ফরহাদ, বাগজানা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মো. বাবুল হোসেন মুহুরি, আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হামিদুল ইসলাম, আওলাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক জাহিদুল ইসলাম রাব্বু, সাবেক থানা বিএনপির সদস্য মো. আলম হোসেন, কুসুম্বা ইউনিয়ন বিএনপি নেতা মো. শামীম হোসেন, যুবদল নেতা আলম হোসেন, সাবেক ছাত্রদল নেতা মো. নুরুউল্লাহ এবং মহিপুর কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. মোস্তাকিম হোসেন।
এছাড়াও জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

