সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে জাতীয় সমবায় দিবস পালিত

পাঁচবিবিতে জাতীয় সমবায় দিবস পালিত

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। ‘প্রযুক্তি মমতায় কল্যাণ, সমতায় আস্থা সমাজসেবায়’ এই প্রতিপাদ্যে শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্প্রসারিত সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদ।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম, সহকারী সমাজসেবা কর্মকর্তা দেব দুলাল পাহান এবং ইউনিয়ন সমাজকর্মী মো. আমিনুল ইসলাম।

এর আগে দিবসটি উপলক্ষে একটি র‍্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *