সর্বশেষ :
19 Oct 2026, Mon

আজ ঐতিহাসিক বদর দিবস

আজ ঐতিহাসিক বদর দিবস

ডেস্ক: আজ ১৭ রমজান, ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন- ঐতিহাসিক বদর দিবস। হিজরি দ্বিতীয় সনের এই দিনে, খ্রিস্টাব্দ ৬২৪ সালের ১৩ মার্চ মদিনা মুনাওয়ারা থেকে প্রায় ৮০ মাইল দক্ষিণে অবস্থিত বদর প্রান্তরে ইসলামের প্রথম বড় যুদ্ধ ‘বদর যুদ্ধ’ সংঘটিত হয়।

এ যুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর নেতৃত্বে ৩১৩ জন সাহাবি মদিনার মুসলিম বাহিনী হিসেবে অংশ নেন। তাদের বিপরীতে মক্কার মুশরিকদের প্রায় এক হাজার সৈন্যের সুসজ্জিত বাহিনী ছিল, যার নেতৃত্বে ছিল আবু জাহেল।

সংখ্যা ও অস্ত্রে পিছিয়ে থাকা সত্ত্বেও আল্লাহর বিশেষ সাহায্যে মুসলিম বাহিনী এ যুদ্ধে বিজয় অর্জন করে। ইসলামের ইতিহাসে এ বিজয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এর মাধ্যমে মদিনায় ইসলামি রাষ্ট্রের ভিত্তি আরও সুদৃঢ় হয়।

ঐতিহাসিক সূত্র মতে, এ যুদ্ধে মুশরিকদের ৭০ জন নিহত ও আরও ৭০ জন বন্দি হয়। অপরদিকে মুসলমানদের ১৪ জন সাহাবি শহীদ হন।

বদর যুদ্ধ সত্য ও মিথ্যার পার্থক্য নির্ধারণকারী এক ঐতিহাসিক অধ্যায় হিসেবে মুসলিম উম্মাহর কাছে অনুপ্রেরণার উৎস হয়ে আছে। তাই প্রতি বছর ১৭ রমজান বিশ্বজুড়ে মুসলমানরা ‘ঐতিহাসিক বদর দিবস’ হিসেবে স্মরণ করে।

মুসলিম উম্মাহ এ দিনে মহান আল্লাহর কাছে বদর যুদ্ধের শহীদ সাহাবিদের জন্য জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন এবং ইসলাম ও মুসলমানদের কল্যাণ ও বিজয়ের জন্য দোয়া করেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *